
এস.এম.শামীম, দিঘলিয়া।। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনার দিঘলিয়া উপজেলা নিবার্হী অফিসার সুজন দাশ গুপ্ত বলেন, ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছর এ দেশে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব দিনদিন বেড়ে চলেছে।
জনসংখ্যার আধিক্য, অপরিকল্পিত নগরায়ন, বনভূমি উজাড় হয়ে যাওয়া, সুষ্ঠু নদী ব্যবস্থাপনার অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জ্ঞান ও সচেতনতার ঘাটতির কারণে এই সমস্যা সময়ের সঙ্গে প্রকট হচ্ছে।
” ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা (১৩ অক্টোবর )মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন প্রাকৃতিক দুর্যোগ পূর্ব ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময় করণীয় বিষয় বিস্তারিত তুলে ধরে বলেন , প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয় তবে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া মাত্র জনসাধারণকে নিরাপদ আশ্রয় স্থলে সরিয়ে নিয়ে জানমালের ক্ষয় -ক্ষতি ও পূর্ব প্রস্তুতির ফলে দেশের সম্পদ রক্ষা করা সম্ভব।
উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম, অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরী , উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিদ্ধা খাঁ বাবলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহাগ হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান , উপজেলা প্রাণিসম্পদ মাহামুদা সুলতানা,আইসিটি কর্মকর্তা দিঘলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শেখ আব্দুল আজিম, ফায়ার স্টেশন লিডার মোঃ রফিকুল ইসলাম, আজিজ, ইউপি সদস্য পলি আক্তার , দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, , সাংবাদিক, সৈয়দ জাহিদুজ্জামান, এস. এম. শামীম।
উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্যোগ প্রস্তুতিতে সবাইকে সচেতন ও প্রশিক্ষিত করে তোলার আহ্বানের মধ্য দিয়ে দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচি শেষ হয়।