| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 3:22 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

খুলনায় মফস্বল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আজ আনুষ্ঠানিক উদ্বোধন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, এপ্রিল ৪, ২০২৬
  • 67 সময় দেখুন

এস.এম.শামীম, খুলনা।।

খুলনা নবগঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এবং আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। নগরীর হাদিস পার্ক সংলগ্ন আংগীনা ভবন, ১নং পি.সি. রায় রোডে অবস্থিত কার্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা নবগঠিত এই সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম নবী। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মো. মনিরুজ্জামান।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মো. শাহনেওয়াজ, মো. কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম, মো. আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস ও মীর ফারুক হোসেন।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মো. সাব্বির আহম্মদ, মনিরা বেগম মনি, মো. মাসুম বিল্লাহ, মো. মনজুর আলম ও মো. রিপন হোসেন।
কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. মাজহারুল আলম এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মঈন উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল; সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদ হোসেন ও মো. আব্দুল আলীম। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. সেলিম রেজা ও মো. রোমেল। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ।
এছাড়া যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মো. সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে মো. বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু দায়িত্ব পেয়েছেন। শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন তুহিন এবং মহিলা বিষয়ক সম্পাদক ইরানী পারভীন।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আরিফুজ্জামান নয়ন এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল ইসলাম সুজন, মো. আতিকুল গোলদার, মো. মাহফুজুর রহমান, মো. সবুজ খান, মো. আব্দুর রউফ, বাবু অধিকারী, মো. আল আমিন বান্ধু, মো. ইদ্রিস আলী ও অলি আমিন হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর