| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 7, 2026, 5:25 pm
শিরোনাম :
মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনের তিয়শ্রী উত্তরপাড়া জামে মসজিদে মাওলানা সাইফুল ইসলামের ইসলামি আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন ​খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা গ্রেপ্তার হওয়ায় দিপাবলি আগেই দিপাবলির আনন্দ শুরু উস্তিতে গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে

মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, নভেম্বর ৭, ২০২৬
  • 9 সময় দেখুন

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি।। নেত্রকোনার মদনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিসংখ্যান অফিসার পলাশ রায়, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সমবায় অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তায়েব হোসেন এবং মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং ইসলামী জামায়াতের নায়েবে আমির ইদ্রিস মাস্টার,সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর