| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 1, 2026, 5:58 pm
শিরোনাম :
আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল;

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
  • 124 সময় দেখুন

নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোড়ল ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বুড়িরহাটে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ এবং দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার অবদান এদেশের মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গজর উদ্দিন পাটোয়ারী সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে রোকন উদ্দিন বাবুলকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ দ্রষ্টব্য হিসেবে, জামায়াত থেকে সদ্য যোগদানকৃত এক ব্যক্তি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর