
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ঐতিহাসিক উস্তি থানা এলাকায় উস্তি বাজার কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও পালিত হচ্ছে দূর্গা পূজা উদযাপন।
এদিন তার শুভ উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক অবজার্ভার শ্রী গৌর ঘোষ।এই উস্তি বাজার কমিটি প্রতি বছর যেমন দূর্গা পূজা উদযাপন করেন, তেমনি পাশাপাশি কালীপূজা এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন। সেই সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ান। এবং গরীব দুস্থ ছোট ছোট বাচ্চাদের জন্য জামা কাপড় দেয়ার মত কাজ করে থাকেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের এক নাম্বার মন্ডল সভাপতি শ্রী মৃগাঙ্গ শেখর হালদার এবং মগরাহাট পশ্চিমের দুই নাম্বার মন্ডল সভাপতি শ্রী সৌমেন প্রামাণিক এবং মগরাহাট পশ্চিমের তিন নাম্বার মন্ডল সভাপতি শ্রী পার্থ সারথি ঘোষ এবং উস্তি থানার সেকেন্ড অফিসার সৌভিক বাবু ও উস্তি ব্লক বিজেপি র যুব মোর্চার নেতা সৌমেন, এবং তম্ময় হাজরা এবং যুব মোর্চার জেলা অফিস সেক্রেটারি তুহিন মন্ডল সহ উস্তি বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যরা।
এই দূর্গা পূজার প্রতিমা উৎপাদন উপলক্ষে আগত অতিথিদের শুভেচ্ছা জানান উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ।