| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 4, 2026, 3:35 pm
শিরোনাম :
দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা কমিটির উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জুন ২১, ২০২৬
  • 237 সময় দেখুন

খুলনা প্রতিনিধি:

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (রেজি: এস-১৪৫১৭) এর খুলনা জেলা কমিটির উপদেষ্টা শেখ জাহিদুল ইসলাম-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) মাগরিবের নামাজের পর খুলনা নগরীর গোয়ালখালী ক্লাব মোড়ে এক চা-আড্ডার পরিবেশে অনুষ্ঠিত এ সভায় ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপদেষ্টা শেখ জাহিদুল ইসলাম কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক তালুকদার রুমিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। আমি জেলা কমিটির সদস্যদের নিয়ে সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা কমিটির সভাপতি এস. এম. শামীম, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া তুহিন, সাংগঠনিক সম্পাদক রাজিব হুমায়ন, অর্থ সম্পাদক সরদার সাইদী হাসান বাবু, সমাজকল্যাণ সম্পাদক বদরুজ্জামান খাকী এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর