| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 7, 2026, 5:36 pm
শিরোনাম :
মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনের তিয়শ্রী উত্তরপাড়া জামে মসজিদে মাওলানা সাইফুল ইসলামের ইসলামি আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন ​খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা গ্রেপ্তার হওয়ায় দিপাবলি আগেই দিপাবলির আনন্দ শুরু উস্তিতে গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে

মদনের তিয়শ্রী উত্তরপাড়া জামে মসজিদে মাওলানা সাইফুল ইসলামের ইসলামি আলোচনা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • 12 সময় দেখুন

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি।। নেত্রকোনা জেলার মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নের উত্তরপাড়া জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ উপলক্ষে এক বিশেষ ইসলামি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার, (০৬ নভেম্বর ২০২৬) জুম্মার নামাজ পূর্ববর্তী এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিয়শ্রী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী,দানবীর,সৎ চরিত্রবান,সমাজসেবক, গরীবের কান্ডারী এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম।

উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত এই ইসলামি আলোচনা শুনতে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জামাতে অংশ নেন। জুম্মার খুতবার পূর্বে দেওয়া বক্তব্যে মাওলানা সাইফুল ইসলাম ইসলামি শরিয়তের নানা দিক, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক উন্নয়ন এবং সৎ পথে জীবন পরিচালনার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, “ইসলাম শান্তির ধর্ম। আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব।”

নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের নিয়ে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, মাওলানা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তিয়শ্রী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের সুপেয় পানির সংকট দূরীকরণে নিজস্ব উদ্যোগে গভীর নলকূপ ও টিউবওয়েল স্থাপন রাস্তাঘাটে গর্তে মাটি ভরাটসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে তিনি ইতিমধ্যে স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর