| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 1, 2026, 4:08 pm
শিরোনাম :
আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বাগাতিপাড়ায় উন্নয়নের গতি ত্বরান্বিত শ্রীরামপুরে ইটের সোলিং রাস্তার শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
  • 166 সময় দেখুন

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে।

উপজেলার ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ লাঘবে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বাগাতিপাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি শ্রীরামপুর পুরাতনপাড়া এলাকার মানুষের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৫ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন, ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাজাহান আলী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সহ-যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আদম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।

গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যে রাস্তা ও কালভার্ট নির্মাণ, হাট-বাজার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও বলেন,
“শ্রীরামপুর গ্রামের এই ইটের সোলিং রাস্তা আমাদের চলমান উন্নয়ন কার্যক্রমেরই একটি অংশ। ভবিষ্যতেও বাগাতিপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামকে উন্নয়নের আওতায় আনার লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার কারণে বর্ষা মৌসুমে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর