| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 2, 2026, 6:07 pm
শিরোনাম :
আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ফরিদপুরের মধুখালীতে ইজিবাইক চুরির মামলায় গ্রেফতার -২

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬
  • 107 সময় দেখুন

পার্থ রায়মধুখালী উপজেলা প্রতিনিধিগত ৪ জানুয়ারি রবিবার ফরিদপুরের মধুখালীতে ইজিবাইক চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ এবং চুরি হওয়া ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল আনুমানিক ৯টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজারে ইজিবাইক চালক মো. সাইফুল ইসলাম রাজু তার লাল খয়েরি রঙের ব্যাটারি চালিত ইজিবাইকটি রেখে নাস্তা করার জন্য একটি হোটেলে যান। নাস্তা শেষে ফিরে এসে তিনি দেখতে পান, তার ইজিবাইকটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি ইজিবাইক চুরির বিষয়টি নিশ্চিত হন।
উক্ত ঘটনায় ভুক্তভোগী ইজিবাইক চালক মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর তন্ময় মন্ডল সঙ্গীয় ফোর্সসহ তদন্তে নামেন। পরবর্তীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে মধুখালী পৌরসভার মেছোড়দিয়া মোড় এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকসহ চোরচক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মো. হুমায়ুন কবির (৩৮) এবং ঢাকা জেলার মুগদা থানাধীন মান্ডা ছাতার এলাকার মৃত মোহাম্মদ নুরু খানের ছেলে শান্ত (৩৭)।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, ইজিবাইক চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ ৫ জানুয়ারি সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর