| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 4, 2026, 3:49 pm
শিরোনাম :
কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ

নেত্রকোণা উদ্যোগে সংস্কৃতি মঞ্চ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, জুন ২২, ২০২৬
  • 216 সময় দেখুন

মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ

গত ২০,জুন শনিবার সন্ধ্যা ৬ টায় নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণার উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা এর সভাপতি কনক পন্ডিত ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি সুলতানা রাজিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট। এতে মুখ্য আলোচক ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.সাদ্দাম হুসাইন। প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণা এর সাধারণ সম্পাদক খন্দকার
অলি উল্লাহ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,সংস্কৃতিজন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান,নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক এবিএম চৌধুরী নাদিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মঞ্চ নেত্রকোণা এর সহ-সভাপতি সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক,কবি আব্দুল হালিম,অমিত সাহা,ফরিদ হুসেন বাবু,রবিউল আলম তারেক প্রমুখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর