| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই সফর, ১৪৪৮ হিজরি July 31, 2026, 2:00 pm
শিরোনাম :
আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের। অতিরিক্ত চাপ কমাতে বর্ধমান ও শিলিগুড়ি উড়াল সেতুর শুরু উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অরন্য দিবস উপলক্ষে সকলকেই পরিবেশ বান্ধব জীবন যাপন করার আহ্বান জানান মন্ত্রী দিপঙ্কর জানা

দেশের এক ইঞ্চির মাটিতে কোন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই দেওয়া যাবেনা- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
  • 770 সময় দেখুন

রিয়াদ ভূঁইয়া, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাই দেশের এক ইঞ্চির মাটিতে কোন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই দেওয়া যাবেনা,আওয়ামীলীগের সাথে কোন দল যদি আতাত করতে চায়,তাদেরকেও আওয়ামীলীগের পরিনতি ভোগ করতে হবে।তাই সকলকে দালালী পরিহার করে,দেশের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় লাকসাম পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীগণ লাকসাম-মনোহরগঞ্জে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বলেন তিনি। হাসান আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিচার এবং গত ১৫ বছরের গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। যে উদ্দেশ্যে জুলাই অভুথ্যান হয়েছে, আমরা যেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দুরে সরে না যাই।আগামী দিনে কোন সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের দোসর হিসাবে প্রতিষ্ঠিত হতে না পারে। ছাত্র সমাজকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরো বলেন- কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানেনা।আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিলো।তাই কুমিল্লাবাসী প্রত্যাশা কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল,কেন্দ্রীয় নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম,সিনথিয়া জাহান আয়েশা,
রিফাত রশিদ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী হাসান, সিনথিয়া, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বেলালুর রহমান মজুমদার প্রমুখ।পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ শহীদ পরিবারের সদস্য ও সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর