
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের যে দীর্ঘ দুই বছর গন উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প থমকে গিয়েছিল আজ ফের খুলছে।
আজ দুপুরে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রায় সকল পঞ্চায়েতের সদস্যরা মিলে আগামী দিনে গন উন্নয়ন ও অর্থনৈতিক পরিসেবা চালু করার শপথ নিলেন। এদিন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক অর্থাৎ বি ডি ও সাহেব এর নির্দেশ মেনে বোর্ড মিটিংয়ে ডাক দেওয়া হয়।
তাতে প্রায় ২৯, টি গ্রাম পঞ্চায়েতের সদস্য র মধ্যে দুই একজন বাদ দিয়ে সকলকেই হাজির ছিলেন। দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতের কাজকর্ম ও উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যায়। কারণ দুই বছর আগে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসকিনা মমতাজ বেগম বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। তার পর দীর্ঘদিন ধরে আইনের জটিলতা সৃষ্টি হয়। এবং প্রায় আড়াই বছর পর অনাস্থা প্রস্তাব পঞ্চায়েতে পাশ হয়।
কিন্তু অনাস্থা প্রস্তাবের দিন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসকিনা মমতাজ যখন তার সদস্যদের সঙ্গে গাড়ি করে ভোটাভুটির জন্য সভায় যাচ্ছিল তখন তাকে রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের কিছু সদস্য ও কিছু বহিরাগত দুষ্কৃতী।এই বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। এবং হাইকোর্টের নির্দেশ মেনে প্রধান গঠন বন্ধ হয়ে যায়। কিন্তু এলাকার প্রায় ৩৫, হাজার মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক সম্প্রতি ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়।
এই জট খুলতে মাঠে নামেন উপর কুসুম গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক শ্রী উৎপল ঘোষ এবং জামসিদুল ইসলাম সর্দার সহ কিছু সদস্যরা।এই কাজে সহযোগিতা করছেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক অবজার্ভার শ্রী গৌর ঘোষ এবং চার নম্বর মন্ডল সভাপতি শ্রী দাশু পুরকায়স্থ। এবং কিছু সদস্যদের উন্নয়নের বাধা হয়ে না দাঁড়ায় এবং তাদের কে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের মানুষের গন পরিসেবা দিতে আলোচনা করেন উস্তি থানা ও মগরাহাট থানার সার্কেল অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন মন্ডল।
তাকে সাহায্য করছেন উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার। তাদের ভূমিকা রাখতে গিয়ে সাধারণ মানুষের গন পরিসেবা ঠিক রাখতে সবধরনের সহযোগিতা করছেন। তাদের নির্দেশ ছিল যে কোন ভাবেই উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান ইন চার্জ আবেদ আলী লস্কর কে সহযোগিতা করে সাধারণ মানুষের উন্নয়ন জন্য দ্বার খুলে দিতে হবে। প্রায় ২, কোটি ৪০,লাখ টাকার উন্নয়নের জন্য পড়ে আছে। সেগুলো সঠিক ভাবে সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন উস্তি বিডিও সাহেব।গন উন্নয়ন প্রকল্প মধ্যে রাস্তা ঘাট এটিএম জল এবং নালা পরিস্কার এবং নতুন করে চালু করা। রাস্তা ঘাট মেরামত করা এবং ডিপটিউয়েল নতুন করে চালু করা।
এবং নতুন রাস্তা তৈরি করা। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা চালু করা। গ্রামীণ পঞ্চায়েতের অধীনে সকল প্রকল্প বাস্তবায়ন করতে সবধরনের সহযোগিতা করবেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান ইন চার্জ আবেদ আলী লস্কর। আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান সচিব ও সহ সচিব এবং নির্মাণ সহায়ক এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের চার সঞ্চালক জামসিদুল ইসলাম সর্দার ও শ্রী উৎপল ঘোষ এবং সাবেয়া বেগম ও নাসিরা পারভীন এবং আজবাহার লস্কর রামিজ সোহেল সর্দার ও মইনুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।
আজকের এই বৈঠক উপস্থাপনা ও পরিচালনা করেছেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান ইন চার্জ আবেদ আলী লস্কর এবং জামসিদুল ইসলাম সর্দার ও শ্রী উৎপল ঘোষ।