| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি June 10, 2026, 4:47 pm
শিরোনাম :
দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা বাঘারপাড়া উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী আটক দিঘলিয়ায় জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত এস টি এফের জালে আটকা ফলতার পুস্পা জাহাঙ্গীর দিঘলিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতু নির্মাণ কাজ নানা জটিলতায় আটকে মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম ঘনিষ্ঠ মইদুল এর বাড়িতে মিলল মদ এবং গুলি ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা নেত্রকোণায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতির ওপর হামলা,

দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • 8 সময় দেখুন

এস.এম. শামীম, দিঘলিয়া:

খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেলেও এখনো কার্যকর মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষা মৌসুম শুরু হওয়ায় বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, অপরিচ্ছন্ন ড্রেন ও জলাবদ্ধতার কারণে মশার বংশবিস্তার বাড়ছে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার সেনহাটি, দিঘলিয়া সদর, গাজিরহাট, বারাকপুর ইউনিয়নের অনেক এলাকাবাসী অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ থেকে এখন পর্যন্ত কোনো নিয়মিত ফগারিং, লার্ভিসাইড স্প্রে বা সচেতনতামূলক কার্যক্রম দেখা যায়নি। ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষ থেকেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিশেষ উদ্যোগ চোখে পড়েনি বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রতিটি ইউনিয়নে মশা নিধন কার্যক্রম জোরদার, ড্রেন পরিষ্কার এবং নিয়মিত ওষুধ ছিটানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর