| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 28, 2026, 6:45 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

দিঘলিয়ায় সন্তানের সঙ্গে দেখা করাকে কেন্দ্র করে মারামারি, যুবক দা-এর কোপে আহত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
  • 102 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া।। খুলনার দিঘলিয়ায় সন্তানের সঙ্গে দেখা করাকে কেন্দ্র করে সাবেক স্ত্রীর ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মো. রমজান শেখ (২৭) নামে এক যুবক দা-এর কোপে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার ৪ নম্বর সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রমজান শেখ উপজেলার সেনহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীগ্রামের বাসিন্দা। তিনি ইসলাম শেখের ছেলে।

স্থানীয় ও ঘটনার প্রাথমিক বিবরণ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে একই গ্রামের জরিপ মোড়লের মেয়ে মোছা. বাবিতা খাতুনের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক রমজান শেখের বিয়ে হয়। তাদের সংসারে মো. হোসাইন (৪) নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে প্রায় এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

বিবাহবিচ্ছেদের পরও রমজান শেখ মাঝে মাঝে তার সন্তানের সঙ্গে দেখা করতে আসতেন। বৃহস্পতিবার রাতে সন্তানকে দেখতে গেলে এ বিষয়কে কেন্দ্র করে বাবিতা খাতুনের আপন ভাই মো. শফিকুল মোড়লের সঙ্গে রমজানের কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে কথা কাটাকাটি মারামারিতে রূপ নেয়।

এ সময় শফিকুল মোড়ল দা দিয়ে রমজান শেখের পিঠে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসি) রেফার্ড করেন।
ঘটনার বিষয়ে দিঘলিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর