| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 5, 2026, 3:23 am
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 16 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

অবশেষে আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার হাতে গ্রেপ্তার হলেন মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান মোল্লা। দীর্ঘদিন ধরে ইমরান হাসান মোল্লা কে উস্তি থানার পুলিশ খুঁজছিল। আজ বৈকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ থানার দক্ষ পুলিশ আধিকারিক শ্রী রাহুল কুমার নেতৃত্বে একটি টিম হানা দিয়ে ইমরান হাসান মোল্লা কে গ্রেপ্তার করা হয়। এই ইমরান মোল্লা বিরুদ্ধে বিগত সরকারের আমলে সাধারণ মানুষের বিরুদ্ধে হামলা ও তোলাবাজি র অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এদিন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ও অভিষেক ব্যানার্জি র ঘনিষ্ঠ এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম আহমেদের ঘনিষ্ঠ ইমরান হাসান মোল্লা বিরুদ্ধে বিরুদ্ধে বিজেপি কর্মী পিযুষ কান্তি প্রামাণিক হত্যা এবং সর্বভারতীয় বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী জে পি নাড্ডার উপর শিরাকোল মোড়ে হামলার ঘটনায় জড়িত থাকার এবং ২০২১, সালে মগরাহাট পশ্চিমের বিজেপি র প্রার্থী শ্রী মানব সাহার উপর হামলার ঘটনায় যুক্ত রয়েছে বলে জানিয়েছেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ। তিনি বলেন যে এই ইমরান মোল্লা বিরুদ্ধে সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচারের মতো ঘটনা রয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন যে এই ইমরান মোল্লা বিরুদ্ধে গত বিধান সভার নির্বাচনে মগরাহাট পশ্চিমের বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও হামলা ও বিজেপি র নেতা ও কর্মীদের উপর জুলুম ও হামলা তাদের ঘর বাড়ি ভাঙচুর মতো ঘটনার সঙ্গে জড়িত বলে জড়িত। আজ বৈকালে উস্তি থানার সামনে ইমরান মোল্লা কে শাস্তি দেবার জন্য ডায়মন্ড হারবার জেলা পুলিশের কাছে আবেদন করেছেন। সেই সঙ্গে ইমরান মোল্লা কে গ্রেপ্তার করার জন্য ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমারের ধন্যবাদ জানান। উস্তি থানার ওসি ইমরান মোল্লা বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।।
তারিখ ০৪/১১/২০২৬, বুধবার সন্ধ্যা সাড়ে নয়টা

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর