| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 1, 2026, 9:54 pm
শিরোনাম :
আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার 

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
  • 200 সময় দেখুন

মোঃ সাজ্জাদ হোসেন গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন “গোয়ালন্দ ফুটবল একাডেমী” পরিদর্শন করেছেন সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-বিপিএল চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি খেলোয়াড়দের বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন তিনি।

এসময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ তাকে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-বিপিএল চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খেলাধুলার মাধ্যমেও ভবিষ্যত গড়া সম্ভব। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সতেজ থাকে। তিনি আরও বলেন, আমি আশাকরি গোয়ালন্দ ফুটবল একাডেমী থেকে একদিন জাতীয় দলের হয়ে খেলবে যে কেউ। সবশেষে তিনি খেলোয়াড়দের নিয়মিত মাঠে আসার পরামর্শ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও কোচ মোঃ আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও কোচ আরিফ হোসেন নারুসহ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর