
মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর।
গাজীপুর মহানগরের কাশিমপুরে সাধারণ মানুষের মাঝে প্রশাসক জনাব শওকত হোসেন সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মহানগরীর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর পদপ্রার্থী জনাব আব্দুর রাজ্জাক রাজু।
আজ ১৮ মার্চ ২০২৬ ইং রোজ বুধবার সকাল দশটায় গাজীপুর মহানগরের ৪ নং ওয়ার্ড ইব্রাহিম মার্কেট এলাকায় বিএনপি’র সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রাজ্জাক রাজু তার নিজ অফিস কক্ষে এই অনুদান প্রদান করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুদান কর্মসূচির অংশ হিসেবে তিনি ৪ নং ওয়ার্ড বাসিকে ঈদের শুভেচ্ছা জানান এবং দোয়া প্রার্থনা করেন। সেই সাথে ঈদের খুশিতে সবাইকে পরস্পরের সহযোগিতার আহ্বান জানান।
তিনি ৪ নং ওয়ার্ডবাসীর কাছে গাজীপুরের প্রশাসক জননেতা আলহাজ শওকত হোসেন সরকারের এভাবে সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য দোয়া কামনা করেন।