| ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 2, 2026, 12:53 am
শিরোনাম :
আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
  • 125 সময় দেখুন

বিশেষ প্রতিনিধি, গাজীপুর।গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানা শাখায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেতা-কর্মীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫/০১/২০২৬ ইং তারিখ রোজ রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাবাড়ী মেট্রো থানা কার্যালয়ে অনুষ্ঠিত সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাবাড়ী মেট্রো থানার আমির মাওলানা কবির হোসাইন । নায়েবে আমির মইনুল ইসলাম মইন। থানা সেক্রেটারি জনাব তাজবুল ইসলাম। অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা এস এম অলিউল্লাহ।
আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিসি গাজীপুর মহানগরীর যুগ্ম সদস্য সচিব কাশেম আলী। কোনাবাড়ী মেট্রো থানা সভাপতি মজনু মিয়াসহ দলটির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতার প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থীকে বিজয়ী করে আনার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর