| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 28, 2026, 6:45 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

খুলনার দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিভিন্ন থানায় ১১টি মামলা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • 47 সময় দেখুন

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।। খুলনার দিঘলিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান ওরফে ‘গোল্ড হাসান’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ।

গতকাল সোমবার (১২অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান ওরফে গোল্ড হাসান খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক, নারীঘটিত অপরাধ, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে খুলনা মহানগরীর দৌলতপুর থানা ও দিঘলিয়া থানায় মোট ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর