| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই সফর, ১৪৪৮ হিজরি July 31, 2026, 7:57 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, জুন ২৪, ২০২৬
  • 34 সময় দেখুন

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

পুষ্টি নিরাপত্তা উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাকে, এগিয়ে নিতে ২০২৫-২৬ অর্থবছরের, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস আওতায় নেত্রকোণার মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মদন উপজেলা হলরুমে আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নেত্রকোণা উপ পরিচালক রাকিবুল হাসান। তিনি বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান মিজান, উপজেলার কৃষি খাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, পার্টনার কংগ্রেসর মাধ্যমে কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেন শামীম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও পুষ্টিভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মদন উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সাবেক ভাইসচেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন, প্রাণি সম্পদ অধিদপ্তর উপজেলা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব আলম, ৮নং ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার উজ্জল,দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। এ সময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির টেকসই বিকাশে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর