
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।ভারতের ঐতিহাসিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সম্পন্ন হতে চলেছে। ঠিক তার আগেই আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলায় আসলেন বিজেপি র সর্বভারতীয় সভাপতি শ্রী নবীন নিতীন জী।
এদিন কলকাতার হেলিপ্যাড থেকে সরাসরি সোজা চলে আসেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গঙ্গা নদীর সন্নিহিত আন্তর্জাতিক গঙ্গাসাগরের শ্রী শ্রী কপিল মনির আশ্রমে। সেখানে তিনি ভগবান শ্রী শ্রী কপিল মনির আশ্রমে পূজা দিয়ে গঙ্গাসাগর মহা পূর্ণ স্বান সারেন।
এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী নবেন্দু সুন্দর নস্কর এবং পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী ও কাকদ্বীপ বিধান সভার বিধায়ক শ্রী দিপঙ্কর জানা এবং ফলতার বিধায়ক ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি র সাংগঠনিক কনভেনার শ্রী দেবাঙ্গশু পান্ডা এবং সাগর এর বিধায়ক শ্রী সুমন্ত মন্ডল এবং বিধায়ক শ্রী অগ্নিশ্বর নস্কর সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং বিধায়ক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চারিদিকে ঘুরে ঘুরে দেখেন।
গঙ্গা সাগর মেলা কে আন্তর্জাতিক স্বীকৃতি দেবার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাছে আবেদন রাখবেন বলে জানিয়েছেন। কারণ এই পূণ্যভূমি তে ভারত ও ভারতের বাইরে থেকে লাখ লাখ মানুষ হাজির হয় গঙ্গা সাগর মেলায় পূর্ন স্বান করতে।।