
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের খানা তল্লাশিতে ফলতার দাপুটে তৃনমূল কংগ্রেসের নেতা ও অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খাঁনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ।
এদিন ফলতার তৃনমূল কংগ্রেসের আমলে বেতাল বাদশা ও অভিষেক ব্যানার্জি র ঘনিষ্ঠ জাহাঙ্গীর খাঁন ওরফে পুস্পাকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের আদালতে হাজির করা হয়। এবং ধৃত জাহাঙ্গীর খাঁন কে আরো সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী অরিজিৎ মজুমদার ডব্লিউ বি পি এস।
এই সময়ে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক শ্রী বিজয় কুমার যাদব ডব্লিউ বি পি এস এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানা এবং মগরাহাট থানার সার্কেল অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন মন্ডল এবং উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার।
ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল সাহেব জানান যে বিগত সরকারের আমলে এই জাহাঙ্গীর খাঁন সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার এবং বিরোধী দলের নেতা ও কর্মীদের ঘর বাড়ি লুটপাট করছে। এবং তার নেতৃত্বে ফলতা সহ বানিজ্য এলাকায় জোর করে ব্যাবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা আদায় করেছেন। এবং সাধারণ মানুষের যায়গা জমি দখল করা থেকে বিভিন্ন মানুষের হয়রানি করতেন ক্ষমতার বাইরে গিয়ে।
এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের শিরাকোল মোড়ে সর্বভারতীয় বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী জে পি নাড্ডার উপর হামলা ও তার গাড়ি ভাংচুরসহ বিভিন্ন কেস হয়েছে তার বিরুদ্ধে।
তৃণমূল কংগ্রেসের নেতা ও ফলতার জাহাঙ্গীর খাঁনের কাছ থেকে রিভালবার এবং তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এবং বিভিন্ন কেসে তার বিরুদ্ধে রয়েছে সেগুলো তদন্ত শুরু হয়েছে।