| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 29, 2026, 11:22 pm
শিরোনাম :
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সে‌মিনার ও অ‌ভি‌ষেক

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
  • 72 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক খুলনা।। মানবাধিকার লঙ্ঘনের সাথে জ‌ড়িতরা যেন রাজনৈতিক আশ্রয় না পায় : কে‌সি‌সি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের সকল এজেন্সীকে কঠোরভাবে মানবাধিকারের পক্ষে কাজ করতে হবে।

আইনের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে দুষ্টের দমন করতে হবে। একই সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পৃক্ত এমন ব্যক্তি যেন কোন রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় নিতে না পারে, কোন সন্ত্রাসী যেন লালিত পালিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সকল ধরনের ভয়ভী‌তি ও হুমকির ঊর্ধে থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনকে মানবাধিকারের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

কেসিসি প্রশাসক আজ শনিবার সকালে নগরীর হোটেল গ্র‌্যান্ড প্লা‌সি‌ডে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-খুলনা মহানগর শাখা আয়ো‌জিত ‘‘মানবাধিকার কর্মীদের ভূমিকা’’ শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মানবাধিকর সংগঠনটি খুলনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। সিটি কর্পোরেশন যেহেতু মানুষের কল্যাণে কাজ করে সেহেতু কল্যাণমূলক সকল কাজে কেসিসি’র সহযোগিতা থাকবে বলে প্রশাসক উল্লেখ করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে তিনি সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে কাজ করার আহবান জানান।

সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সেমিনার প্রধান আলোচক ছি‌লেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।

সংগঠ‌নের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা মারুফ রশিদের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও বক্তৃতা ক‌রেন ও উপ‌স্থিত ছি‌লেন খুলনা প্রেসক্লা‌বের সভাপ‌তি মোস্তফা স‌রোয়ার, সংগঠনের উপদেষ্টা ডাঃ মঞ্জুর মোর্শেদ, ডাঃ সৈয়দ আবু সইদ, সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সহ-সভাপতি মোহান্মদ আরিফ, আব্দুস সালাম শিমুল, এ এম কামরুল ইসলাম ও জি এম মোজা‌হিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোঃ জিনারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জোদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হোসেন লিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর হোসেন খাঁন, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান সোহেল,

ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচি এবং নির্বাহী সদস্য শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মোঃ সিরাজুল ইসলাম জুয়েল, মোঃ আকবর আলী, মোঃ খন্দকার ইসলামুল হোসেন চুন্নু, এইচ এম কামরুজ্জামান খোকন, মোঃ আকরাম হোসেন, কামরুল ইসলাম ভুট্টো, আলমগীর কবির রুবেল প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর