
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে জয়নগর থানার এস আই শ্রী সান্তনু ব্যাধ একটি গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানা এলাকার চালতাবেড়িয়া থেকে গ্রেপ্তার করে কুখ্যাত খুনি ও ডাকাত এবং তোলাবাজ আব্দুল গাফফার মোল্লা কে।
ধৃত ব্যাক্তি র বাড়ি জয়নগর থানা এলাকার দয়ালখাকি গ্রামে, তার বাবা মৃত গোলাম মোস্তফা মোল্লা,এরা চালতাবেড়িয়া এলাকার বাসিন্দা। ধৃত ব্যাক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ৭,এম এম পিস্তল ও তিন টি তাজা কার্তুজ এবং একটি দেশি ওয়ান ব্যারেল বন্দুক দুই রাউন্ড গুলি ও একটি দেশি রিভালবার ও দুই রাউন্ড তাজা গুলি মোট তিন টি মেশিন ও সাত রাউন্ড তাজা কার্তুজ ও গুলি। ধৃত ব্যাক্তি কে জিজ্ঞেস বাদ করা হচ্ছে,কি কারনে এই মারন আগ্নেয়াস্ত্র রেখে ছিল।
এবং এগুলো ডাকাতি ও ছিনতাই ও কাউকে খুন করার জন্য আনা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। কারণ এই জয়নগর থানা এলাকায় চালতাবেড়িয়া তে এর আগে কুখ্যাত খুনি ও তোলাবাজ এবং ডাকাত কালো পেঁচা কে গুলি করে মারা হয়। সেই ঘটনার সঙ্গে জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার চালতাবেড়িয়া ও দলুয়াখাকি ও জানালে এবং আশেপাশের এলাকায় দুষ্কৃতীদের অবাধ চলাফেরা ছিল।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বারুইপুর জেলা পুলিশ সমস্ত থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দিয়েছেন।