
নেহালপুর, মনিরামপুর সংবাদদাতা।।বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব বিভাগের আয়োজনে গতকাল সন্ধ্যা ৬-৩০ মিনিটে শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে ইউনিয়ন যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, যুব বিভাগ যশোর জেলা শাখার সভাপতি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এইচ এম শামিম সভাপতি যুব বিভাগ ও সহকারী সেক্রেটারী জামায়াতি ইসলাম মনিরামপুর উপজেলা শাখা, মাওঃ মিজানুর রহমান কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতি ইসলাম মনিরামপুর উপজেলা শাখা, আলী রেজা রাজু সেক্রেটারী, মনিরামপুর উপজেলা শাখা, মাওঃ আবু তালহা সভাপতি নেহালপুুর ইউনিয়ন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের সেক্রেটারী মাওঃ আঃ হামিদ, সহ সভাপতি আঃ কাদের সরদার সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মোস্তাফিজুর রহমান।