| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 1, 2026, 9:09 pm
শিরোনাম :
আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গ্রিন সিটিতে অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
  • 150 সময় দেখুন

স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ মীর:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবোস্থ গ্রিন সিটিতে সম্প্রতি জামালুল কোরআন মাদরাসা কর্তৃক আয়োজিত ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের বিপুল সমাগমে মুখরিত ছিল।

​গতকাল বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত চলা মাহফিলে আমন্ত্রিত ওলামা-এ-কেরাম এবং অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মাওলানা কাইয়ুম ইসলামী অলিপুরী, মুফতি বদরুল আলম সিলেটি, মুফতি আব্দুল কাইয়ুম মাদানী (মুহতামিম, জামিয়া কওমিয়া আরাবিয়া তারাবো বিশ্বরোড) এবং মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (যুগ্ন সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সেলিম মিয়া, সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, রূপগঞ্জ। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব নূর মোহাম্মদ সাহেব, মুতাওয়াল্লী, গ্রিন সিটি বাইতুন নূর জামে মসজিদ। মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থারও ঘোষণা করা হয়। সার্বিক পরিবেশ অত্যন্ত ধর্মীয় ভাবগম্ভীর ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর