| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 28, 2026, 6:35 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
  • 28 সময় দেখুন

দিঘলিয়া খুলনা প্রতিনিধি।। খুলনার দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার সেনহাটি পূর্বপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর ইসলাম লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় যুব সংহতি খুলনা জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতির সভাপতি সৌমিত্র দত্ত, জাতীয় মহিলা পার্টির সদস্যসচিব সেলিনা আক্তার হিরানী, দেশ আহমেদ রাজু, ডা. আজিজুল রহমান, চিত্তরঞ্জন গুহ, মো. আসলাম, মাহবুব আলম, জগন্নাথ দাস, ডা. মজিবুর রহমান, আবু কাসেদ, গিয়াস উদ্দিন ও ক্রীড়া সম্পাদক আব্দুল সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমগ্রঅনুষ্ঠানটি পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মো. আনিসুর রহমান।
আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দলীয় কার্যক্রম জোরদার করে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর