| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 28, 2026, 6:35 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

দিঘলিয়ায় কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘের উদ্যোগে উপহার বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
  • 38 সময় দেখুন

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজলিপাড়ায় যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত (৪১) দিন আদায়কারী মুসল্লি, বৃদ্ধ, যুবক ও কিশোরদের মধ্যে উপহার প্রদান করা হয়েছে।

গতকাল রোববার (১৮ অক্টোবর ২০২৬) কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা গোলামুর রহমান, মাওলানা ইয়াকুব হোসেন, মাওলানা মহাসিন, হাফেজ মোঃ হোসেন, ক্লাবের উপদেষ্টা মোঃ সামাদ হোসেন ও সেনহাটি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁরা কাজলিপাড়া যুব সমাজ কল্যাণ উদয়ন সংঘ ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর