| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 1, 2026, 7:46 pm
শিরোনাম :
আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

দিঘলিয়া উপজেলায় নির্বাচন কে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
  • 142 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি শক্তিশালী নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু হয়। পরবর্তীতে দিঘলিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা বারাকপুর বাজার এবং সেনহাটি পথের বাজার এলাকায় মহড়া পরিচালনা করা হয়। মহড়ার সময় নৌবাহিনীর সদস্যদের সুশৃঙ্খল চলাচল ও কৌশলগত তৎপরতায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।

সূত্র জানায়, খুলনা-৪ আসনের অন্তর্ভুক্ত দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকাগুলোতে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। নির্বাচনকে ঘিরে অপপ্রচার, সন্ত্রাসী কার্যক্রম কিংবা আইনবিরোধী যেকোনো তৎপরতা দমনে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

মহড়ায় নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত। তাঁর নেতৃত্বে শতাধিক প্রশিক্ষিত নৌবাহিনীর সদস্য মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ার সময় বিভিন্ন নিরাপত্তা কৌশল প্রদর্শনের পাশাপাশি জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মহড়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি বৃদ্ধি পায়। তারা মনে করেন, যৌথ বাহিনীর তৎপরতা নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে নিয়মিত টহল, মহড়া ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর