| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে সফর, ১৪৪৮ হিজরি August 5, 2026, 4:01 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গাজীপুর মহানগরের কাশিমপুরে সমন্বিত ঐক্য জোটের নেতৃবৃন্দের সাথে নির্বাচনী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
  • 110 সময় দেখুন

স্টাফ রিপোর্টার ,গাজীপুর প্রতিনিধিগাজীপুর মহানগর কাশিমপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ, এবং জনগণের বন্ধুপ্রতিম নেতা গাজীপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা জি এম রুহুল আমিনের স্থানীয় শরিক জোটের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ০৭/০১/২০২৬ ইং তারিখ রোজ বুধবার রাত প্রায় সাড়ে আটটার দিকে ৩নং ওয়ার্ড এনায়েতপুর হোসনে বুলবুল মসজিদ প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রধান অতিথি জনাব জিএম রুহুল আমিনকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয় এবং আগামী নির্বাচনে হাতপাখা মার্কার সমর্থনে যে কোনো পরিস্থিতিতে পাশে থেকে দলের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার পক্ষ থেকে মনোনীত প্রার্থী জনাব মাওলানা জিএম রুহুল আমিন।
এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে চরমোনাই পীর সাহেবের কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের সুখে-দুঃখে পাশে থাকবো।
গাজীপুর ১ আসনকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত করবো। এলাকাবাসী এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা যদি পাশে থাকেন তাহলে জনগণের কল্যাণে সুরক্ষা নিশ্চিত করা হবে এবং তাদের প্রত্যাশা পূরণে আমি অঙ্গীকারবদ্ধ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ১ আসনের সমন্বয়কারী মোঃ আল-আমীন খান। কাশিমপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং কাশিমপুর থানা শাখার সমন্বয়কারী মুফতি আবুল বাশার সিকদার, মোঃ সফিকুল ইসলাম লালমনি। যুগ্ম সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, মাওলানা ফরহাদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাশিমপুর থানা শাখার সম্মানিত আমির। মোঃ সোহেল পাঠান, সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী কাশিমপুর থানা শাখা । এবং উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ আরো অনেকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর