
কাওসার আহমেদ দূরন্ত,কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আগামী নেতৃত্বকে ঘিরে চলছে সোস্যাল মিডিয়াই ব্যাপক আলোচনা সমালোচনা।
কারা পাবে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্ব সেটা নিয়ে আলোচনার এক বিন্দু কমতি নেই।
এর’ই মধ্যে সোস্যাল মিডিয়াই জেলা ছাত্রদলের আরেক সহ-সভাপতি আনান ইসলাম আকাশ লিখেছেন -গর্ত থেকে বিপ্লবী।
তিনি তার সেই পোস্টে উল্লেখ করেন “#গর্ত_থেকে_বিপ্লবী
শেখ হাসিনার স্বৈরাচারী আমলে আমাদের জাতীয়তাবাদী দলের অনেক নেতা গিরগিটির মতো রং বদল করে দীর্ঘ ১৭ বছর গর্তে লুকিয়ে ছিলেন। কেউ যদি গর্ত থেকে বের হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নামতে চাইতেন, তবে তাঁকে প্রশাসনের ভয় দেখিয়ে এবং হালুয়া-রুটির লোভ দেখিয়ে টেনে-হিঁচড়ে পুনরায় গর্তে ঢুকিয়ে রাখতে চাইতেন তাঁরাই। সেই সকল নেতারাই ২০২৪-এর ৫ই আগস্টের পর ‘বিপ্লবী’ ও ‘পরিশ্রমী’ নেতা সেজে গর্ত থেকে বেরিয়ে এসেছেন। আর যারা দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে যুদ্ধ করেছেন, তাঁরা আজ এই তথাকথিত নেতাদের নাটক দেখে স্তব্ধ হয়ে গেছেন।”