| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 27, 2026, 7:10 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া, তুলে দিল মানবিক সহায়তা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, অক্টোবর ১১, ২০২৬
  • 40 সময় দেখুন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি।।বরগুনার আমতলীতে অসহায় ও অসুস্থ এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সহমর্মিতার অংশ হিসেবে বৃদ্ধা জামিনাকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করেছে সংগঠনটি।

রোববার (১১ অক্টোবর) সংগঠনের সদস্যরা আমতলী উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাওড়া চন্দ্রা গ্রামে বৃদ্ধা জামিনার বাড়িতে গিয়ে তাঁর হাতে এসব সহায়তা তুলে দেন।

বৃদ্ধা জামিনা ওই গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মরহুম আমির আলী চৌকিদার। বার্ধক্য ও অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তাঁর দুরবস্থার কথা জানতে পেরে তাঁকে সহযোগিতার উদ্যোগ নেয় স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহম্মেদ এবং সদস্য রিমন মৃধা, ইমরান হোসেন, রাকিব আহম্মেদ ও মো. সুমন।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। আমাদের সামর্থ্য সীমিত হলেও নিজেদের অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে আরও বেশি অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হবে।”

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। এর পাশাপাশি সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণ, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা সৃষ্টি ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনটির সদস্যরা মনে করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধেরও বহিঃপ্রকাশ। সমাজের সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে মানবিকতা ও সহমর্মিতার চর্চা আরও বিস্তৃত হবে।

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রত্যয়—‘মানবতার সেবায়, অসহায় মানুষের পাশে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর