| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 28, 2026, 6:35 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

আজ কলকাতার চোরাবাগানে, দূর্গা মন্ডপে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৭, জনের,আহত বহু

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
  • 39 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ কলকাতার বড়বাজার এলাকায় চোরাবাগান এলাকায় একটি সর্বজনীন দুর্গা পূজার মন্ডপে ভীড়ের চাপে মৃত্যু হয়েছে ১৭, জনের মৃত্যু হয়েছে।

আহত প্রায় শতাধিক মানুষ।আহত মানুষদের এস কে এম এবং ভাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনার পর আহত মানুষদের এস কে এম হাসপাতালে দেখতে যান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ কলকাতা পুলিশের নগরপাল এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা। তবে কি কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই সঙ্গে আহত মানুষদের সেবা প্রদানের জন্য সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। নিহত পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই ঘটনার পর দমকলের বিশাল বাহিনী ছুটে যায়।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।এই ঘটনার সূত্রপাত ঘটে মহা সপ্তমীর দিন এবং প্রবল ভারী বর্ষণের কারণে দূর্গা পূজার মন্ডপের আসা মানুষ দিকভ্রান্ত হয়ে যায়।এদিক ওদিক ছুটতে থাকে। তখন পদপৃস্ট হয়ে মারা যায় ১৭,জন।আহত হয়েছেন বহু মানুষ।

তবে এই ঘটনার পর পূজা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রচন্ড ভীড়ের চাপে এবং ভারী বর্ষণের কারণে দূর্গা পূজার মন্ডপের মধ্যে এই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর