| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 28, 2026, 6:40 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
  • 43 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার উপর যে হামলা হয়েছিল তার তদন্ত রিপোর্ট করতে গিয়ে এল বিশাল এক দুর্নীতি সামনে।

বিগত সরকারের আমলে বর্তমান বিধায়ক ও তার দলের নেতা ও কর্মীরা কোটি কোটি টাকা তছরূপ করেছেন বিভিন্ন জন উন্নয়ন প্রকল্পের কাজ থেকে, শুধু তাই নয় কলকাতা থেকে ধাবিত ও ডায়মন্ড হারবার ভাগীরথীর সাথে যুক্ত সূর্য পুর থেকে ঢোসার হাট পর্যন্ত বত্রিশ ফোটক জলধার পর্যন্ত আদি গঙ্গা নদীর মাটি তুলে তা বিক্রি করেছে তৎকালীন তৃনমূল কংগ্রেসের বিধায়ক ও তার দলের নেতা ও কর্মীরা এমন অভিযোগ তুলেছেন বিজেপি র সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ।আজ সকালে সূর্য পুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে নবগ্রাম অঞ্চলের বিভিন্ন যায়গা ঘুরে আদি গঙ্গা মিশেছে ক্যানিং নদীর সাথে।

এবং ঢোসার হাট এলাকায় বত্রিশ ফোটক জলধার পর্যন্ত আদি গঙ্গা নদীর মাটি তুলে তা কোটি কোটি টাকার বিনিময়ে বিভিন্ন যায়গায় বিক্রি করছেন বর্তমান তৃনমূল কংগ্রেসের নেতা ও বিধায়ক বিভাস সর্দার এবং তার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।তাই নয় বিজেপি নেতৃত্ব র অভিযোগ যে রাস্তার ধারে বেআইনি ঘর বাড়ি এবং সূর্য পুর হাটে র মধ্যে বাজার এর দোকান দেবার জন্য লাখ লাখ নিয়েছে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা এবং স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান থেকে শুরু করে সাধারণ সদস্যরা। সেই টাকার বেশি ভাগ চলে যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্বের ধপধপি এলাকার সৈয়দ পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

এবং সেই এলাকায় কোটি কোটি টাকার বিনিময়ে রিস্টার্ট ও হোটেল এবং প্রমোদতরী বানিয়েছে বিধায়ক বিভাস সর্দার এবং তার দলের এম পি শ্রীমতী সায়নী ঘোষ। বারুইপুর পূর্বের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ দাবি করেন যে সারা পশ্চিম বাংলার মধ্যে সবথেকে বিশি দুর্নীতি হয়েছে বারুইপুর পূর্বের নবগ্রাম অঞ্চল বৃন্দাখালী সহ বিভিন্ন অঞ্চলে। এবং রাস্তা ঘাট মেরামত ও ঘরবাড়ি তৈরি করা থেকে কোটি কোটি টাকা তছরূপ করেছেন স্হানীয় বিধায়ক থেকে শুরু করে বারুইপুর পূর্বের বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপ প্রধান ও সদস্যরা। সেই সঙ্গে এই কাজে জড়িত বারুইপুর পূর্বের ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি থেকে যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ও অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা জড়িত।

বিগত সরকারের আমলে যারা আদি গঙ্গা র মাটি বিক্রি করে কোটি কোটি টাকা তছরূপ করেছেন এবং পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা কাটমানি নিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রবীণ বিজেপি নেতা শ্রী দিলীপ ভৌমিক ও বারুইপুর পূর্বের বিজেপি র সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও বারুইপুর পূর্বের দুই নাম্বার মন্ডল সভাপতি শ্রী দিপঙ্কর হালদার এবং সহ সভাপতি রাম গোপাল হালদার এবং জি এস নিতাই মন্ডল ও আশিষ হালদার দুখিরাম রাম মন্ডল এবং বিশ্বজিৎ সিং এবং রাকিব মন্ডল ও সাইফুল গাজী সহ অন্যান্য বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ। তাদের দাবি আদি গঙ্গা র মাটি কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তা সি বি আই এবং এন আই এ ও সি আই ডি তদন্ত দাবি করছেন।

এই মাটি বিক্রি ও চুরি র সাথে কারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বারুইপুর পূর্বের দুই নাম্বার মন্ডল কমিটির সভাপতি ও সহ সভাপতি ও জি এস এবং সদস্যরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর