
নিজস্ব প্রতিবেদক কলকাতা ।। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহাকুমা অধীনে আবদাল পুর ও উস্তি থানা এলাকায় এবং বারুইপুর স্টেশন এলাকায় আগামী দূর্গা পূজা উপলক্ষে গরীব অসহায় ও পথহারা শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করলেন উস্তি স্বামী বিবেকানন্দ কালচারাল ফারমের সদস্যরা।
এদিন তাদের হাতে তুলে দেয়া হয় দূর্গা পূজা উপলক্ষে নতুন জামা কাপড় ও বস্ত্র পরিধান। সেই সঙ্গে বড়দের জন্য দেওয়া হয় লুঙ্গি পাঞ্জাবী ও ধুতি আর মহিলাদের দেওয়া হয় শাড়ি ও জামা কাপড়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের উস্তি স্বামী বিবেকানন্দ কালচারাল ফার্মের সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় মন্ডল এবং বিশিষ্ট সমাজসেবী তবলা বাদক শ্রী পঞ্চানন ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী ও স্বামী বিবেকানন্দ কালচারাল ফার্মের সাধারণ সম্পাদক শ্রী আলাপন ব্যানার্জি এবং সঙ্গীত শিল্পী শ্রীমতী বাসন্তী ব্যানার্জি এবং ডব্লিউ বি পি এস অফিসার মাসুদ হাসান ও বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান গায়েন সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী।