
এস এম মেহেদী হাসান, (খুলনা) দিঘলিয়া।।খুলনার দিঘলিয়ায় ২৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিঘলিয়া থানা পুলিশ।
গতকাল শনিবার (১০ অক্টোবর) দিঘলিয়া উপজেলার হাজিগ্রাম এলাকার মৃত মাহাতবের ছেলে মারুফুল ইসলাম মোল্লা (৪০) এবং পানিগাতি পথের বাজার এলাকার মোন্তাজ মল্লিকের ছেলে মোস্তফা মল্লিককে (৫২) গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে মোট ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী দৈনিক জন্মভূমির প্রতিনিধিকে জানান, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।