| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 28, 2026, 6:53 pm
শিরোনাম :
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক দিঘলিয়ার গাজিরহাটে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে গালিগালাজ ও হুমকি সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিঘলিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সন্মেলনে অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে জান ও মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের  জানাজা ও দাফন সম্পন্ন, প্রেসক্লাবের শোক বিবৃতি। উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বেওয়ারিশ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ দূর্গা পূজা উপলক্ষে, দেড়হাজার বাইক মিছিল নিয়ে পূজা পরিক্রমা বিধায়ক বিকরন নস্করের মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন বারুইপুর পূর্বের আদি গঙ্গার মাটি চুরি কোটি কোটি টাকার বিনিময়ে, অভিযোগের তীর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বের দিকে

মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও লুঠপাট অতকির্ত হামলা ৩ নারী গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
  • 84 সময় দেখুন

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি।। নেত্রকোনার মদন পৌরসভায় ৬ নং ওর্য়াডে প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হাফসা আক্তারের ভাড়াটিয়া বাসায় অতর্কিত হামলায়ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানায়ায়,মদন পৌরসভার ৬ নং ওর্য়াডে পশ্চিম জাহাঙ্গীর পুর এলাকায় আব্দুল হাকিমের ৩ মেয়ে স্ত্রীসহ ৪ অক্টোবর বিকালে হাফসা আক্তারের বাসায় মেইন গেইট দিয়ে প্রবেশ করে এ সময় হাফসা আক্তার ভয় পেয়ে সহকারি শিক্ষিতা নুসরাত জাহানের বসত ঘরে চলে যায়। তারা ঘরের মূল দরজা ভেঙ্গে প্রবেশ করে অতকির্ত হামলা ও লুঠপাট চালায়।

প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হাফসা আক্তার ও নুসরাত জাহান কে হত্যার উদ্দেশ্য কিলঘুসি মারতে থাকলে সহকারি শিক্ষিকা নুসরাত জাহানের মা ফিরাতে আসলে থাকেও আঘাত করা হয়, এতে তিনি আহত হলে পরিবারের স্বজনারা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।এ সময় নুসরাত জাহানের গলার চেইন ও আলমীরা ভেঙ্গে প্রায় ১১ ভরি স্বর্ণা অলংকার ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে করে এতে প্রায় ২৮ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়। এ ঘটনায় ৫ অক্টোবর নুসরাতের স্বামী গিয়াস মাহমুদ রুবেল বাদী হয়ে ৫ জনকে আসামী করে মদন থানায় লিখিত অভিযোগ করলে থানার পুলিশ রাতেই ০৩ নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জানাযায়, এদের মধ্যে ২ জন প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক।পৌরসভায় ফচিকা মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা আফরোজা বেগম,পশ্চিম জাহাঙ্গীর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা লায়লা আক্তার লাবনী,ও তার মা মিলন আক্তারকে গ্রেফতার করেছেন পুলিশ।

এ বিষয়ে আব্দুল হাকিম জানায়, আমার মেয়েদের সাথে সহকারি শিক্ষিকা হাফসা আক্তারের বাসা ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়,একপর্যায়ে তারা টেলাটেলি করায় সংঘর্ষে ঘটনা ঘটে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, আমি শুনেছি বাসা ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়েছে। এখানে আমার ০২ জন সহকারি শিক্ষক রয়েছে।মদন থানার অফিসার ইনর্চাজ সালাহউদ্দিন করিম জানায়, হাজী আব্দুল আজিজ সরকারি কলেজের শিক্ষক গিয়াস মাহমুদ রুবেলের দায়ের করা মামলায় ৩ জন নারীকে গ্রেফতার করে নেত্রকোনা কোর্ট আদালতে প্রেরন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর