| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 4:21 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল হলেন আলম চৌধুরী

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
  • 81 সময় দেখুন

খুলনা ব্যুরো।। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আলম চৌধুরীর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় পদে বহাল রাখার নির্দেশনা দিয়েছে দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, গত ২ মার্চ ২০২৬ তারিখে বিশেষ কারণবশত বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আলম চৌধুরীর সাধারণ সম্পাদক পদ সাময়িকভাবে স্থগিত করেন। তবে ওই সময়েও তিনি দলীয় পদে না থেকেও বিএনপির সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দলীয় শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে চলেন।

দলীয় সূত্রে জানা গেছে, তার এই দায়িত্বশীল ও নিষ্ঠাবান ভূমিকার কারণে বিএনপির ঊর্ধ্বতন নেতারা সন্তোষ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে তার বিরুদ্ধে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পুনরায় বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বহাল রাখার নির্দেশনা প্রদান করা হয়।

পদে পুনর্বহাল হওয়ার পর আলম চৌধুরী বলেন, “বিএনপির আদর্শ ও নিয়মনীতি বুকে ধারণ করে আমি সবসময় দলীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখব। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যেন যথাযথভাবে রক্ষা করতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর