| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 9:49 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল হলেন আলম চৌধুরী

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
  • 65 সময় দেখুন

খুলনা ব্যুরো।। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আলম চৌধুরীর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় পদে বহাল রাখার নির্দেশনা দিয়েছে দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, গত ২ মার্চ ২০২৬ তারিখে বিশেষ কারণবশত বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আলম চৌধুরীর সাধারণ সম্পাদক পদ সাময়িকভাবে স্থগিত করেন। তবে ওই সময়েও তিনি দলীয় পদে না থেকেও বিএনপির সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দলীয় শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে চলেন।

দলীয় সূত্রে জানা গেছে, তার এই দায়িত্বশীল ও নিষ্ঠাবান ভূমিকার কারণে বিএনপির ঊর্ধ্বতন নেতারা সন্তোষ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে তার বিরুদ্ধে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পুনরায় বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বহাল রাখার নির্দেশনা প্রদান করা হয়।

পদে পুনর্বহাল হওয়ার পর আলম চৌধুরী বলেন, “বিএনপির আদর্শ ও নিয়মনীতি বুকে ধারণ করে আমি সবসময় দলীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখব। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যেন যথাযথভাবে রক্ষা করতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর