| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 4:39 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

বেলাবো উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • 272 সময় দেখুন

মো. শাহাদাত হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলকে শুভেচ্ছা জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​সোমবার (২০ এপ্রিল) বিকেলে নবগঠিত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি বেলাবো বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা মো. নূর আলম, বেলাবো উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির, সাংগঠনিক সম্পাদক রাশেদ রায়হান, সহ-সাধারণ সম্পাদক শরিফুল আলম সৌরভ, ছাত্রনেতা সজিব শুভ, ফায়েজ মাহমুদ মাহির, আশিক নেওয়াজ এবং বেলাবো সরকারি হোসেন আলী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রায়হান তাজ। এছাড়াও মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
​উল্লেখ্য, গত ৬ এপ্রিল (সোমবার) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই ৫ সদস্যের কমিটিতে আশিক সুজন মামুনকে সভাপতি এবং মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর