
মো. শাহাদাত হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলকে শুভেচ্ছা জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে নবগঠিত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি বেলাবো বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা মো. নূর আলম, বেলাবো উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির, সাংগঠনিক সম্পাদক রাশেদ রায়হান, সহ-সাধারণ সম্পাদক শরিফুল আলম সৌরভ, ছাত্রনেতা সজিব শুভ, ফায়েজ মাহমুদ মাহির, আশিক নেওয়াজ এবং বেলাবো সরকারি হোসেন আলী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রায়হান তাজ। এছাড়াও মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল (সোমবার) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই ৫ সদস্যের কমিটিতে আশিক সুজন মামুনকে সভাপতি এবং মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।