| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 7, 2026, 5:24 pm
শিরোনাম :
মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনের তিয়শ্রী উত্তরপাড়া জামে মসজিদে মাওলানা সাইফুল ইসলামের ইসলামি আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন ​খুলনাকে আবারও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা গ্রেপ্তার হওয়ায় দিপাবলি আগেই দিপাবলির আনন্দ শুরু উস্তিতে গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে

যশোরে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন মুহূর্তেই পুড়ে ছাই মোটরসাইকেল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
  • 88 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন হৃদয়শার্শা, যশোর, প্রতিনিধি

যশোরে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় আকস্মিক অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। তবে স্থানীয় জনতা ও উপস্থিত গ্রাহকদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাম্পটি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর শহরতলীর ধর্মতলা এলাকার সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল মান্নান, চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে আব্দুল মান্নান বিকেল সাড়ে ৩টার দিকে ওই পাম্পে তেল নিতে যান। প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ৫০০ টাকার তেল নেওয়ার সময় হঠাৎ অতিরিক্ত তেল (ওভারফ্লো) হয়ে ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। পরে ৪১০ টাকার তেল নেওয়ার পর মোটরসাইকেল স্টার্ট দিতেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পাম্প এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় উপস্থিত গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
তবে ততক্ষণে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পেট্রোল পাম্পের ম্যানেজার মাফুজুর রহমান আনিস জানান, আমরা নির্দিষ্টভাবে ৫০০ টাকার তেল দিচ্ছিলাম। ওই মোটরসাইকেলের ট্যাংকে আগে থেকেই তেল ছিল। ফলে ৪১০ টাকার তেল নেওয়ার পরই ট্যাংক ভরে তেল বাইরে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পাম্পে তেল সরবরাহ কার্যক্রম চালু আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর