| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 1:52 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

আমতলীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, এপ্রিল ৮, ২০২৬
  • 49 সময় দেখুন

মাইনুল ইসলাম রাজু,আমতলী বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গলাচিপা গামী সড়কের মোড়ে বটগাছ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তরিকুল বাছিত (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তরিকুল বাছিত গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু জাফর হাওলাদার ও মাতার নাম শাহিনুর বেগম।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদার দিকনির্দেশনায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর