
মনিরামপুর প্রতিনিধিঃযশোর জেলার মনিরামপুর উপজেলার সাতগতী আম্রঝুটা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব রবিউল ইসলাম স্কুলে উপস্থিত না হয়েও বসে বসে বেতন নিচ্ছে। এক্স টেন এর কোচিং এর কথা বলে প্রত্যেকের কাছ থেকে টাকা নিছে কিন্তু এখনো কোচিং করায়নি। ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন পরিবর্তনের কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে এখনো রেজিস্ট্রেশন পরিবর্তন করেনি। স্কুল সংস্কারের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও কাজ শেষ হয়নি। বন্ধ হয়ে আছে সংস্কারের কাজ গোপন সূত্রে জানা যায় কন্টাকটার ও হেডমাস্টার দুজনে টাকা ভাগ করে নিয়েছে যার কারণে স্কুলেও আসে না। জানা যায় জানুয়ারির ২৮ তারিখে স্কুলে এসেছিল তারপর থেকে আর মাস্টারকে স্কুলে খুঁজে পাওয়া যায়নি। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায় না। এভাবে বাড়িতে বসে মাসের পর মাস বেতন নিচ্ছে।
শিক্ষা সকলের উদ্দেশ্যে ১২০ জন কে নিয়ে দুইটি বাস গাড়ি রওনা দেয়। জানা যায়, শিক্ষাক ছাত্র ছাত্রীর কাছ থেকে ৬০০ ৳ টাকা নেওয়া হয়েছে এবং শিক্ষা সফরে গিয়ে যে খাবার দিয়েছে সেটা নিম্নমানের খাবার অনেকেই সেই খাবার খেতে পারিনি। শিক্ষা সফর থেকে ফেরার পর প্রধান শিক্ষক রবিউল ইসলাম মনিরামপুরে নেমে যাই গাড়ির ভরাট টাকা না দিয়ে । এখনো পর্যন্ত হেডমাস্টার মোবাইল বন্ধ করে রাখছে। আনুমানিক ৬০,০০০ টাকার বেশি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করে। এমনকি গত বছরের শিক্ষা সফরে ডেকোরেটরের টাকাও এখনো দেয়নি। লোক মাধ্যমে জানাযায়, বিদ্যালয় উন্নয়নের নামে সেখান থেকেও টাকা মারার পাইতার করছে হেডমাষ্টার ও কন্টাকটার, কাজ বন্ধ রেখে। আরো জানাযায় অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছে। টাকা ফেরত দিতে নাপারায় ঠিকমত স্কুলে আসেনা ও মোবাইল ধরেনা। এই স্কুলে শিক্ষার চেয়ে দুর্নীতি বেশী।স্কুলের সকল শিক্ষক মিলে এই হেডমাস্টারের সহযোগিতা করে আসছে। স্কুলে দুর্নীতির প্রভাব বেশী এলাকার লোকজন খুব রাগান্বিত হয়ে আছে।