| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 3:04 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

সাঘাটায় জমিজমা নিয়ে বিরোধ : সংঘর্ষে নারীসহ আহত ১৭ ।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
  • 71 সময় দেখুন

বিশেষ প্রতিনিধ, মোঃ মমিনুল ইসলাম।

সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের বালুয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বালুয়া গ্রামের মৃত রবিয়া ফকিরের ছেলে সহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বালুয়া মৌজার প্রায় সাড়ে ৫ শতক জমি কবলা খরিদমূলে ভোগদখল করে আসছেন।
অন্যদিকে, একই গ্রামের তবিবর রহমানের ছেলে জাহাঙ্গীর ও তার লোকজন উক্ত জমি নিজেদের দাবি করে আসছিলেন।
এই বিরোধের জেরে গত ২২ মার্চ ২০২৬ ইং দুপুরে জাহাঙ্গীরের লোকজন সহিদুল ইসলামের বসতবাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করে। এ সময় সহিদুল ও তার পরিবারের লোকজন প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে সহিদুল ইসলাম, তার স্ত্রী বেবি বেগম, মেয়ে সুমি বেগম, শ্যালক রানা মিয়া, রানার ছেলে আল-আমিন, আনছার আলীর ছেলে শাহীন ও সাফি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, জাহাঙ্গীর পক্ষের তমিছ উদ্দীনের ছেলে তাজুল ইসলামসহ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে থানা পুলিশের সাথে কথা হলে তারা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর