| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 7:54 pm
শিরোনাম :
কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল

সাংবাদিক জাহিদের আচরণে ক্ষুব্ধ মিরেরডাঙ্গা সংক্রামক হাসপাতালের কর্মচারী ও এলাকাবাসী

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
  • 89 সময় দেখুন

খুলনা প্রতিনিধি।।মিরেরডাঙ্গা সংক্রামক ব্যাধী হাসপাতালের কর্মচারী ও এলাকাবাসী দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী জাহিদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। গত ১৭ ই ফেব্রয়ারী আনুমানিক রাত সাড়ে ১০টা এবং পরের দিন বেলা ১৮ ই ফেব্রয়ারী বেলা ১১ টায় সাংবাদিক জাহিদ আরও দুই সহযোগীসহ হাসপাতালে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাংবাদিক জাহিদ ডিউটির রোস্টার কাগজ দেখতে চান। এ সময় আউটসোর্সিং কর্মচারী আশরাফুল ইসলাম আলমারি থেকে রোস্টার কাগজ বের করে দেন। পরে বিষয়টি জানতে পেরে সিনিয়র স্টাফ নার্স অপর্না তাদের অনুপস্থিতিতে আলমারিতে হাত দেওয়ার প্রতিবাদ জানান।

এ সময় সাংবাদিক জাহিদ সিনিয়র স্টাফ নার্স অপর্নাকে ‘বেয়াদব’ বলে কটূক্তি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি হাসপাতালের কর্মচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

হাসপাতালের একাধিক কর্মচারী জানান, সংবাদ সংগ্রহের নামে এ ধরনের আচরণ পেশাগত নৈতিকতার পরিপন্থী। কর্মক্ষেত্রে শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব বলে তারা মন্তব্য করেন।
এলাকাবাসীর অভিযোগ, সাংবাদিক পরিচয়ে কাউকে অপমান করা অগ্রহণযোগ্য। তারা বলেন, ভুল থাকলে প্রশ্ন করা যেতে পারে, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা ব্যবহার অনৈতিক এবং নিন্দনীয়।

এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিক জাহিদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর