| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:14 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

সবাই ফ্যামিলি কার্ড পাবেন একটু সময় অপেক্ষা করেন।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
  • 38 সময় দেখুন

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড সবাই পাবেন একটু অপেক্ষা করেন। প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। শুধু সময়ের ব্যাপার৷

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে বলেছিলাম এটা আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন৷ আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না৷ তাই আপনাদের কিছু কাজ ও উন্নয়ন করে ঋণ পরিশোধ করতে চাই।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা৷ যেটা নিয়ে আপনি সব জায়গায় দাঁড়াতে পারবেন৷ এই কার্ডের মাধ্যমে একটা ক্ষমতা তৈরি হবে আপনাদের। পুরুষরা আপনাদের গুরুত্ব দেওয়া শুরু করবে৷ সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমাদের এই এলাকা বেছে নিয়েছেন৷

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর