| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 4:30 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

শেরপুরে প্যাঁচা ছানা উদ্ধার : নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, এপ্রিল ১, ২০২৬
  • 316 সময় দেখুন

মনিরুজ্জামান মনির: শেরপুর শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির উদ্যোগে উদ্ধার করা হয়েছে চারটি কন্ঠী নিম প্যাঁচার ছানা। মঙ্গলবার দুপুরে শেরপুরের তারাকান্দি এলাকায় একটি বাড়ির মৃত গাছ ঝড়ের কবলে ভেঙে পড়লে বাচ্চাগুলি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত রিফাত আহমেদ ছানাগুলোকে নিজের তত্ত্বাবধানে রাখেন এবং ফেসবুক গ্রুপ “শেরপুর হেল্পলাইনে” একটি পোস্ট করেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা চালান যাতে ছানাগুলির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

পরবর্তীতে “শেরপুর হেল্পলাইন”-এর পোস্টটি নজরে আসে “বিউটি অব ঝিনাইগাতী” গ্রুপের সভাপতি এবং শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি সদস্য কাঞ্চন মারাকের। বিষয়টির গুরুত্ব বুঝে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তার সঙ্গে যুক্ত হন হাতির খবর ও সচেতনতা গ্রুপের সদস্য এহসানুল হক প্রিতম ও সমশ্চূড়া এলিফ্যান্ট রেসপন্স টিম সভাপতি আরফান আলি।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় ছানাগুলোকে সংরক্ষণ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা আবারও তাদের মায়ের কাছে ফিরে যেতে পারে। বন্যপ্রাণী সংরক্ষণে এই ধরনের সচেতনতা ও দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসবিসিএস সভাপতি সুজয় মালাকার বলেন, ‘একটি প্যাঁচা বছরে কমপক্ষে ১০০০ ইদুর খায় এবং কৃষকের উপকার করে। জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে জনগণকে সচেতন করা হলে পাখি শিকার ও পরিবেশ ধ্বংস রোধ সম্ভব।’

শেরপুর ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো আল আমিন বলেন, ‘বন্যপ্রাণী উদ্ধার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিজ্ঞদের জানানোই সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল পদক্ষেপ।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর