
মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর।
শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানাধীন আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে।
অদ্য শুক্রবার ১৩/০২/২০২৬ ইং রোজ শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঈদগাঁ মাঠের পাশে অনেক গুলো গোডাউন রয়েছে। হঠাৎ করে সন্ধ্যার পরে একটি গোডাউনে আগুন লাগে। আগুন দ্রুত গতিতে গোডাউনের ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা এবং এলাকাবাসী মিলে আগুন নেভানোর অক্লান্ত চেষ্টা করে। আগুনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আমরা সাড়ে সাতটার দিকে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিকভাবে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো দুটি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
ঠিক কি কারনে আগুন লেগেছে সেটা আগুন নিভানোর পরেই তদন্ত সূত্রে জানানো হবে।