| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 11:32 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আমানত”—আবেগঘন পরিবেশে আতাউর রহমানের বিদায়

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • 54 সময় দেখুন

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন খোশবাজার ছালেহিয়া দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা মোঃ আতাউর রহমান। তার বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিল রূপ নেয় এক আবেগঘন মিলনমেলায়।

অনুষ্ঠানস্থলে উপস্থিত সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ছিল এক ধরনের বিষণ্ণতা ও কৃতজ্ঞতার মিশ্র অনুভূতি। একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল হাছানাত শাহ্ মুহাম্মদ আয়াতুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোশবাজার দরবার শরীফের পীর ছাহেব আলহাজ শাহ্ আবু ছাঈদ মুহাম্মদ নাজমুছ ছায়াদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোঃ নূর ইসলাম।

মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম আব্দুল্লাহ বিন মাছউদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা আতাউর রহমান একজন আদর্শবান শিক্ষক হিসেবে শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অধ্যক্ষ আ.ন.ম আব্দুল্লাহ বিন মাছউদ তার বক্তব্যে বলেন, “একজন সহকর্মীর বিদায় মানে শুধু একজন শিক্ষকের বিদায় নয়, বরং একটি অভিজ্ঞতা, একটি আদর্শ এবং একটি ইতিহাসের বিদায়। আতাউর রহমান সাহেব আমাদের প্রতিষ্ঠানের গর্ব ছিলেন।”

বিদায়ী বক্তব্যে মাওলানা আতাউর রহমান বলেন, “এই প্রতিষ্ঠানের সাথে আমার জীবনের দীর্ঘ সময় জড়িয়ে আছে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমি কখনো ভুলব না।” তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

শেষে দোয়া মাহফিলের মাধ্যমে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর জীবনের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর